✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘ইমরানকে মুক্তি দিন’, জার্সি গায়ে অস্ট্রেলিয়ার মাঠে ভক্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ১১:২৭:৫৩ |
২০২৩ সালের আগস্ট থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তার উপর মাসখানেক আগে তাঁকে এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে এক পাক আদালত। এদিকে সম্প্রতি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দাবি করেছে, জেলে ভয়ংকর স্বাস্থ্য সংকটে তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় ঠিকমতো চিকিৎসা হচ্ছে না তাঁর। এমনটা চলতে থাকলে চিরতরে অন্ধ হয়ে যেতে পারেন তিনি। এই পরিস্থিতিতে ইমরানের মুক্তির দাবি তুলে অস্ট্রেলিয়ার স্টেডিয়ামে ঢুকতে গিয়েছিলেন এক সমর্থক।

ঘটনাটা ঠিক কী? মেলবোর্নের জংশন ওভালে শেফিল্ড শিল্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বনাম ভিক্টোরিয়ার। সেই ম্যাচ চলাকালীন লুক ব্রাউন নামে এক সমর্থক জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে গিয়েছিলেন। জার্সিতে লেখা ছিল, ‘ফ্রি ইমরান খান’ (ইমরান খানকে মুক্তি দাও)। রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য ওই সমর্থককে স্টেডিয়ামে ঢুকতে নিরাপত্তারক্ষীরা। তাঁকে বলা হয়, মাঠে ঢুকতে চাইলে অবিলম্বে জার্সি বদলে ফেলতে হবে বা জার্সির ওই অংশ ঢেকে ফেলতে হবে। তাতে অবশ্য রাজি হননি ওই সমর্থক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..