সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

দর্শকরা যখন ইমোশনাল হয়ে পড়েন, আমিও ইমোশনাল হয়ে পড়ি: সাবিলা নূর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৭, | ১১:১৯:১১ |
ঈদে মুক্তি পেয়েছে সাবিলা নূর অভিনীত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এতে অভিনেত্রী চিত্রা চরিত্রে অভিনয় করেছেন। হ‍ুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন উৎসবখ্যাত নির্মাতা তানিম নূর। সিনেমাটি মুক্তির পর দর্শক প্রতিক্রিয়া জানতে বিভিন্ন প্রেক্ষাগৃহেও উপস্থিত হয়েছিলেন সাবিলা। সরাসরি দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন। তাদের ইতিবাচক প্রতিক্রিয়া ও উচ্ছ্বাস তাকে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি। এ অভিনেত্রী এটাও জানান, দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন তার অভিনীত চরিত্র এবং পুরো সিনেমা।

ঈদে মুক্তির পর দুটি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখেছেন বলে জানিয়েছেন সাবিলা। সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘বসুন্ধরা সিনেপ্লেক্স ও মহাখালী এসকেএস সিনেপ্লেক্সে গিয়েছিলাম। অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। বিরতির সময় দর্শকরা কথা বলেছেন। ভীষণ উপভোগ করেছেন তারা।’



তিনি আরও বলেন, ‘খুব ভালো সাড়া পেয়েছি দর্শকদের কাছ থেকে। বিরতির আগে দর্শকদের মুখে হাসি দেখেছি। আবার বিরতির পর দর্শকরা আবেগপ্রবণ হয়ে পড়েন। সবকিছু মিলিয়ে দর্শকদের ভালো লাগাটা কাছ থেকে দেখেছি। দর্শকরা আমাদের সামনেই বলেছেন এটি পরিবার নিয়ে দেখার মতো সিনেমা, বন্ধুদের নিয়ে দেখার মতো সিনেমা। এসব মতামত সত্যি অনেক মুগ্ধ করেছে। অনেক আনন্দ দিয়েছে।’

চিত্রা চরিত্রটির জন্য দর্শক সাবিলাকে অনেক ভালোবাসা দিয়েছেন জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘চিত্রা চরিত্রটি নিয়ে তারা যেভাবে কল্পনা করেছেন, সেভাবেই পর্দায় পেয়েছেন। এর ক্রেডিট দেব পুরো টিমকে। আমার কাছের মানুষরাও চিত্রা চরিত্রটির প্রশংসা করেছেন। মুক্তির পর নানাজনের কাছ থেকে প্রশংসা পাচ্ছি, এটাই বড় আনন্দের বিষয়। কষ্ট সার্থক হয়েছে।’

‘দর্শকরা যখন ইমোশনাল হয়ে পড়েন, আমিও ইমোশনাল হয়ে পড়ি। এটি হ‍ুমায়ুন আহমেদ স্যারের গল্পের সিনেমা। দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা নিশ্চয়ই পূরণ হয়েছে’ যোগ করেন সাবিলা।

প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দুই বার দেখেছেন সাবিলা। তবে পুরোটা দেখতে পারেননি কখনোই। এর কারণ জানিয়ে তিনি বলেন, ‘একবার শুরু হওয়ার কিছুক্ষণ পর ঢুকেছি। দ্বিতীয়বারও পুরোটা দেখতে পরিনি। এখন দেশের বাইরে আছি। দেশে ফিরে পুরোটা দেখব।’ এ সময় সহশিল্পীদের প্রশংসা করে সাবিলা বলেন, ‘সবাই ভীষণ ভালো করেছেন। কেউ কম নন। তারপরও বলছি, মোশাররফ করিম ভাই দুর্দান্ত অভিনয় করেছেন। শামীমা নাজনীন আপা খুব ভালো করেছেন। শরিফুল রাজ ভালো করেছেন। সবাই ভালো করেছেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..