সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

অরিজিতের সঙ্গে বিটিএস তারকা জাংকুক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ১৫:২০:৩৭ |

জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জাংকুকের সঙ্গে গান নিয়ে আসছেন ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিং- এমন গুঞ্জনে সরগরম সামাজিক মাধ্যম। সম্প্রতি জাংকুক নিজে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে এই গুঞ্জন আরও উসকে দিয়েছেন। 

ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করে জাংকুক লিখেছেন, বুঝতে পেরেছি, অরিজিৎ সিং শুধু একজন অসাধারণ শিল্পীই নন, বরং একজন অত্যন্ত বিনয়ী ও মানবিক মানুষ। 

জাংকুক উল্লেখ করেন, তার কথা বলার ধরন ও ব্যক্তিত্বের মধ্যে এক ধরনের শান্ত উষ্ণতা রয়েছে যা সচরাচর দেখা যায় না। শিল্পী অরিজিতের চেয়েও মানুষ অরিজিৎকে নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেন এই বিটিএস তারকা।

শেয়ার করা ছবিগুলোতে দুই তারকাকে একসঙ্গে খাবার খেতে, গিটার বাজাতে এবং একটি মিউজিক রুমে বসে গভীর আলোচনায় মগ্ন থাকতে দেখা গেছে। জাংকুক জানান, তারা একসঙ্গে বেশ কিছু পুরোনো স্মৃতি ভাগ করে নিয়েছেন এবং বিশেষ কিছু একটা তৈরি করেছেন। যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, শিগগিরই এই দুই তারকার নতুন কোনো কাজ বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে।

এদিকে প্রায় চার বছর বিরতির পর গত ২০ মার্চ বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ করেছে। কে-পপের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে মুক্তির প্রথম দিনেই অ্যালবামটি প্রায় ৩.৯৮ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। এই অ্যালবামের ‘সুইফম’ গানটি বর্তমানে ৯০টি দেশের আইটিউনস টপ সংস চার্টের শীর্ষে অবস্থান করছে।

অন্যদিকে অরিজিৎ সিং প্লেব্যাক থেকে কিছুটা বিরতি নিয়ে সংগীত চর্চা ও চলচ্চিত্র পরিচালনার দিকে মনোযোগ দিচ্ছেন বলে জানা গেছে। তবে জাংকুকের সঙ্গে এই নতুন প্রজেক্টটি ভক্তদের জন্য বড় এক চমক হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..