✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মিশ্র বিভাগে টাইব্রেকারে হারল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ১৫:১৯:০৫ |
এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) আজ (বৃহস্পতিবার) ছিল মিশ্র বিভাগের খেলা। কম্পাউন্ড ও রিকার্ভ কোনো বিভাগেই বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারেনি। আগামীকাল কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে স্বর্ণের জন্য লড়বে বাংলাদেশ। 

রিকার্ভ মিশ্র দলগত ১/৮ খেলায় বাংলাদেশ (মো. রাকিব মিয়া ও সোনালী রায়) ০-৬ সেটে কাজাখস্তানের কাছে পরাজিত হয়েছে। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (নেওয়াজ আহমেদ রাকিব ও মোসা. কুলসুম আক্তার মনি) ও সিঙ্গাপুর ম্যাচ প্রথম পর্যায়ে ১৫৪-১৫৪ স্কোরে ড্র হয়। টাইব্রেকে উভয় দলের প্রত্যেকে ১টি করে তির ছোড়ে। এতে বাংলাদেশের স্কোর হয় ১৮ আর সিঙ্গাপুরের ২০। ফলে বাংলাদেশকে হারিয়ে সিঙ্গাপুর সেমিফাইনালে উঠেছে। 

গত এশিয়া কাপে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। এবার কোনো ইভেন্টেই বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারেনি। আগামীকাল সকালে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামের বিপক্ষে স্বর্ণের জন্য লড়বে বাংলাদেশ। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..