সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

১৯০ দেশের প্রায় ২ কোটি মানুষ সরাসরি দেখলো বিটিএসের কনসার্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ১৪:১০:৩৭ |
দীর্ঘ অপেক্ষার পর যেন এক স্বপ্নের দরজা খুলে গেল। কে-পপ দুনিয়ার রাজপুত্রদের দল বিটিএস ফিরতেই বিশ্বজুড়ে তৈরি হলো এক অন্যরকম উন্মাদনা। সুরের ঝড়ে ভেসে গেল কোটি মানুষের হৃদয়।

গত শনিবার দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক গুয়াংঘওয়ামুন স্কয়ারে আয়োজন করা হয় তাদের জমকালো কনসার্ট। বাস্তবের মঞ্চে ছিলেন প্রায় এক লাখ দর্শক, আর ভার্চুয়াল দুনিয়ায় সেই মঞ্চ ছুঁয়ে যায় ১৯০টিরও বেশি দেশ। এক ঘণ্টার এই সংগীতযাত্রা নেটফ্লিক্সে সরাসরি দেখেছেন প্রায় ১ কোটি ৮৪ লাখ মানুষ। এ যেন এক ডিজিটাল মহোৎসব।

২০২২ সালের পর প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চে ওঠেন সাত সদস্য জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি ও জং কুক। সামরিক দায়িত্বের কারণে বিরতির পর এই প্রত্যাবর্তন যেন ভক্তদের জন্য এক আবেগঘন পুনর্মিলন।



মঞ্চে প্রতিটি গান, প্রতিটি নাচ যেন গল্প বলছিল ফিরে আসার, না ভোলার, আর আবারও জেগে ওঠার গল্প। অনেকেই বলছেন, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং এক আবেগের বিস্ফোরণ।
এই কনসার্ট দিয়েই শুরু হয়েছে তাদের ৮২ দিনের বিশ্ব সফর। এসবের সব টিকিট ইতোমধ্যেই শেষ। পাশাপাশি নতুন অ্যালবাম ‘আরিরাং’ নিয়েও তৈরি হয়েছে তুমুল আগ্রহ। বিশ্লেষকদের ধারণা, এই প্রত্যাবর্তন থেকে প্রায় এক বিলিয়ন ডলারের আয় হতে পারে।

বিটিএস যেন প্রমাণ করল, তারা শুধু একটি ব্যান্ড নয়, বরং এক জাদু, যা সময়ের সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..