✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘শাকিবের সাথে অনেক ছবি করেছি, কেউ জানেই না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১৮:৪৫:২৯ |
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবং গ্ল্যামার গার্ল পূর্ণিমা। ক্যারিয়ারের শুরুর দিকে এই জুটি উপহার দিয়েছেন কিছু আলোচিত সিনেমা। তবে সমসাময়িক সময়ে পর্দায় তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় অনেক দর্শকই ভুলে গেছেন তাদের কাজের ব্যাপ্তি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে নিজের কাজের সেই সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করলেন পূর্ণিমা। পূর্ণিমা জানান, শাকিব খানের সঙ্গে তার কাজের সংখ্যা নেহাত কম নয়। 

পূর্ণিমা সাক্ষাৎকারে বলেন, ‘শাকিবের সাথে আমি অনেকগুলো ছবি করেছি, কেউ জানেই না। অনেকে এখনো বলে কি, আপনি কি শাকিবের সাথে কাজ করেছেন কখনো?’ অনেকের ধারণা শাকিব খান অনেক পরে এসেছেন কিন্তু পূর্ণিমা মনে করিয়ে দিলেন তারা প্রায় সমসাময়িক। 

সঞ্চালিকার এক মন্তব্যের প্রেক্ষিতে পূর্ণিমা বলেন, ‘ও ইয়ং, আমিও ইয়ং। মানে আমরা তো একসাথেই এসেছি আগে-পরে হোক যখনই হোক।’ শাকিব খান সুপারস্টার হওয়ার আগে থেকেই তার সঙ্গে পূর্ণিমার কাজের সম্পর্ক। এমনকি দেশের বাইরে গিয়েও তারা বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন। 

সেই সময়ের জনপ্রিয়তা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ মানে শাকিব যখন আরও বেশি পপুলার হওয়ার আগে, মানে ওকে নিয়ে ওর সাথে আমি টিভিসি করেছি অনেকগুলো দেশের বাইরে গিয়ে। তখন শাকিবকে যতটুকু না চিনত আমি তখন ওর সাথে কাজ করেছি। কিন্তু ওর সাথে যে আমি প্রায় ২৫ থেকে ২৬টার মতন ছবি করেছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..