✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভক্তদের উদ্দেশে আফরান নিশো

‘তোমরা তো শিক্ষিত, বাড়াবাড়ি করো না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১৩:৩৫:২৬ |
ঈদের মুক্তি পেয়েছে রেদওয়ান রনির সিনেমা ‘দম’। ছবিতে শাহজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন আফরান নিশো।

সিনেমাটির প্রচারণায় সরব দেখা যাচ্ছে এই অভিনেতাকে। বিভিন্ন হলে গিয়ে দর্শকের সঙ্গে দেখছেন ছবি, ভাগ করে নিচ্ছেন অভিজ্ঞতা।

তেমনি এক আয়োজনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আফরান নিশো। এক প্রশ্নের জবাবে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমার ভক্তদের বলছি, বাড়াবাড়ি কোনো কিছু্ ভালো না।’

তিনি আরও বলেন, ‘দমের ঘোর থেকে এখন বের হতে পারিনি। আমার শাহজাহান ইসলাম নূর থেকে বের হতে সময় লাগবে। এতো ইন্টারেস্ট ও হিপনোটাইজ ক্যারেক্টার। আমাদের জার্নিটা কিছু ম্যাথডের উপর সেট করা হয়। আমরা এতো বেশি সবাই ইমোশনাল ইনভলভড ছিলাম, আমি শাহজাহান ইসলাম নূর বের হতে অথবা বিরতি নিতে একটু সময় লাগবে। টোটাল টিমের বের হতে সময় লাগবে। ইমোশনালি ডুব দিয়ে এই কাজটা করেছি সবাই।’



ভক্তরা কথা শোনে না জানিয়ে আফরান নিশো বলেন, ‘আমার ভক্তদের বলি বাড়াবাড়ি কোনো কিছু্ বলো না। ভক্তরা আসলে কারো কথা শুনে না।

শুনতে চায় না। সবকিছু ব্যক্তিগত নিয়ে নেয়। আমি আমার দর্শকদের বলতে চাই, ‘তোমরা তো শিক্ষিত, তাই গল্প নিয়ে কথা বলবে এবং গল্পের অন্তর্নিহিত বিষয়গুলো নিয়েও আলোচনা করবে। যেগুলো নোংরামি সেগুলো থেকে দূরে থাকাই ভালো। বাহাস জ্ঞানী মানুষ থেকে জ্ঞানী মানুষ হলে ভালো! তোমরা যারা শিক্ষিত তারা ঝগড়া করো না।’

রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র ‘দম’ নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..