সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

‘এই শতাব্দী হবে আমেরিকান শতাব্দী’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২৬, | ১৩:৫৭:৪৫ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জোসেফ বাইডেন বলেছেন তিনি বিশ্বাস করেন, এই শতাব্দী হবে “আমেরিকান শতাব্দী”। থ্যাঙ্কসগিভিং ডে উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ছুটির দিনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন বক্তৃতায় তিনি একথা জানান। সিএনএন তার ওই বক্তব্য সম্প্রচার করে।

“এই থ্যাঙ্কসগিভিং আমাদের জন্য যতই কঠিন হোক না কেন, আমাদের অবশ্যই দুর্দান্ত সাফল্যের স্বপ্ন দেখতে হবে এবং আমাদের একটি উজ্জ্বল ভবিষ্যত রয়েছে,” তিনি বলেন। “আমি এখনকার মতো যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের বিষয়ে কখনোই এতোটা আশাবাদী ছিলাম না। আমি দৃড়ভাবে বিশ্বাস করি যে একবিংশ শতাব্দী হবে আমেরিকান শতাব্দী। ”

“আমরা এমন একটি অর্থনীতি গড়ে তুলব যা বিশ্বকে নেতৃত্ব দেবে। আমরা শক্তিমত্তা প্রদর্শন করে নয়, উদাহরণ তৈরি করে বিশ্বকে নেতৃত্ব দেব। আমরা জলবায়ু সসংশ্লিষ্ট বিষয়গুলোতে নেতৃত্ব দিয়ে এই গ্রহকে বাঁচাবো। আমরা ক্যান্সার, আলঝেইমার্স এবং ডায়াবেটিসের চিকিৎসা করবো। আমরা আমাদের দেশে বর্ণবাদ নির্মূল করবো” বাইডেন যোগ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..