✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নেপালে সেরা খেলোয়াড় নির্বাচিত বাংলাদেশের ফাবিহা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২২, | ২২:৫৫:২২ |
অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের শেষ দিনে আরও দুটি স্বর্ণ জিতে মোট ৪টি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ নিয়ে জুনিয়র ক্যাটাগরিতে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।

নেপালের রাজধানী কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে জুডো চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে +৭০ কেজি ওজনে দাপটের সাথে স্বর্ণ জিতেছে ফাবিহা বুশরা। এছাড়া দিনের শেষ ইভেন্ট পুরুষদের -৭৩ কেজি ওজনে বাজিমাত করেন শাহিন আহমেদ।



এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট +৫৩ ওজন ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলো আজিজা আলেয়া লিয়ন, বালক ক্যাডেট +৬২ ইভেন্টে স্বর্ণ জিতেছিলো উসাচিং মারমা বিজয় এবং বালিকা -৪৫ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলো রেমি হাসি।

শেষপর্যন্ত বাংলাদেশের ঝুলিতে জমা হয় মোট চারটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ। জুনিয়র ক্যাটাগরিতে সেমিফাইনালে ৪ সেকেন্ড এবং ফাইনালে ৩০ সেকেন্ডে প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন ফাবিহা বুশরা।

নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালের ১৫ টি ক্লাব, বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করেন। বাংলাদেশ হয়ে তিনজন বালক ও তিনজন বালিকা অংশ নিয়েছিলো। যারা সবাই বিকেএসপির খেলোয়াড়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..