✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১২:১৮:৪১ |

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু হয় ঈদুল ফিতরের প্রথম জামাত৷ 

প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। প্রথম জামাতে ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হয় শেষ জামাত।

প্রতিটি জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা থেকে মুক্তি কামনায় দোয়া করা হয় মোনাজাতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..