✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঈদযাত্রার শেষ দিনেও ঘরমুখো মানুষের ভিড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২০, | ১২:৫৩:৩২ |
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শেষ সময়ে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার-প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে মানুষের ভিড়।

আজ শুক্রবার (২০ মার্চ) ভোরের আলো ফুটতেই পরিবার-পরিজন নিয়ে রাজধানীর সদরঘাটে আসতে শুরু করেন ঘরমুখো মানুষ। ইতোমধ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের উপচেপড়া ভিড়। সকাল ৮টার পরপরই ছাড়তে শুরু করে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো। দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলার ৩৭টি রুটে চলছে লঞ্চ। উপকূলীয় জেলাগুলোর উদ্দেশে পর্যাপ্ত যাত্রী হলেই লঞ্চগুলো ছেড়ে যাবে, বলছেন লঞ্চ কর্তৃপক্ষ।

স্বস্তির বিষয়, অন্যান্য সময়ের মতো অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্ধারিত ভাড়াতেই যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও ছিল না কোনো ভোগান্তি। ঈদযাত্রার শেষ লগ্নে এসে অনেকটা ফাঁকা কামরা নিয়েই গন্তব্যে ছুটছে ট্রেন।

রেলের শিডিউল অনুযায়ী নিয়মিত যাত্রা না হওয়ায় গতকাল থেকেই টিকিট কাটার সুযোগ পেয়েছেন অনেকে। এমনকি আজও কাউন্টার ও অনলাইনে মিলছে কাঙ্ক্ষিত টিকিট। হঠাৎ টিকিট পেয়ে এবং সময়মতো ট্রেন ছাড়ায় বেশ উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা।

এদিকে, বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..