✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পদ্মা সেতু নিয়ে থাকলে হবে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে: রাঙ্গা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-১৬, | ১৪:০৫:৫৫ |

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, শুধু পদ্মা সেতু নিয়ে থাকলে চলবে না। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে, সিন্ডিকেটের মাধ্যমেই এটা করা হচ্ছে। এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রবিবার দুপুরে রংপুরের পল্লী নিবাসে প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙ্গা বলেন বলেন, করোনার কারণে মধ্যবিত্তরাও দিন এনে দিন খাচ্ছেন। মানুষ যেন না খেয়ে মারা না যায়, দুর্ভিক্ষ তৈরি না হয় সেটি সরকারকে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে যে অভিন্ন ৫৪টি নদী আছে সেগুলোও শাসন করতে হবে। তিস্তা খনন করা গেলে এই অঞ্চলের কৃষি উন্নত হবে। লাখ লাখ মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..