মামুনকে সভাপতি, জিতুকে সম্পাদক করে কুমিল্লা জার্নালিষ্ট ফোরামের আত্মপ্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-১২, | ১২:১৯:১২ |

কুমিল্লা প্রতিনিধিঃ

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত রিপোর্টারদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে ‘চেতনায় নির্ভীক সাংবাদিকতা’ শ্লোগানকে ধারণ করে কুমিল্লা জার্নালিষ্ট ফোরাম (সিজেএফ) আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) দুপুরে কুমিল্লা নগরীর একটি রেস্তোরায় সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষার অঙ্গিকারের মধ্যদিয়ে কুমিল্লা জার্নালিষ্ট ফোরাম নামে নতুন এ সংগঠন গঠিত হয়।

দৈনিক ইনকিলাব ও ডেইলি ইভিনিং নিউজ এর স্টাফ রিপোর্টার সাদিক মামুনকে সভাপতি, বাংলা নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুকে সাধারণ সম্পাদক এবং মোহনা টেলিভিশনের প্রতিনিধি ও সাপ্তাহিক বর্তমান প্রতিদিনের সম্পাদক তাওহীদ হোসেন মিঠুকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বিশিষ্ট নারী সাংবাদিক নিউ এজ পত্রিকার প্রতিনিধি ইয়াসমিন রীমা।

কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহসভাপতি সেলিম রেজা মুন্সি (জি টিভি), সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম ইমরুল (মাছরাঙা টিভি), ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন দামাল (সমটতের কাগজ), বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক সৈয়দ খালিদ বিন নজরুল (ডেইলি ষ্টার), প্রচার প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান মজুমদার (বাংলা টিভি), আইন বিষযক সম্পাদক অ্যাডভোকেট আবদুল আলীম খান (দৈনিক রূপসী বাংলা), দপ্তর সম্পাদক মাহফুজ নান্টু (দৈনিক আমাদের কুমিল্লা), সমাজ কল্যান সম্পাদক সালাউদ্দিন সুমন (দৈনিক শিরোনাম)। নির্বাহী সদস্য পদে রয়েছেন শাহজাহান চৌধুরী (ফ্রিল্যান্স রিপোর্টার), রফিকুল ইসলাম (দৈনিক বাংলার আলোড়ন), ইয়াসমিন রীমা (ডেইলি নিউ এজ), সাইয়িদ মাহমুদ পারভেজ (দৈনিক আমাদের সময়, বাংলাভিশন টিভি), মান্নান কবীর ভূইয়া (পথিকৃৎ কুমিল্লা)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...