✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘প্রত্যেকে নিরাপদ না হলে কেউ নিরাপদ নয়’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-১১, | ১১:৪৮:২৩ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারি মনে করিয়ে দিয়েছে যে, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকে নিরাপদ নয় ততক্ষণ পর্যন্ত কেউ নিরাপদ নন।

মঙ্গলবার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ‘কল ফর অ্যাকশন: ইন সাপোর্ট অব মাল্টিলেটারালিজম’ শীর্ষক এক উচ্চ-পর্যায়ের অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারি আমাদের শিখিয়েছে যে সম্মিলিত পদক্ষেপ, ঐক্য ও আন্তর্জাতিক সহযোগিতার মাঝে খচিত রয়েছে বৈশ্বিক সমৃদ্ধি।

প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস প্রমাণ করে যে ঐক্যবদ্ধ প্রয়াস থেকে যে কোনো বিচ্যুতি মানবজাতির জন্য কেবল বিপর্যয়কর প্রভাব বয়ে আনবে।

তিনি আরো বলেন, বিশ্বায়নের পৃথিবীতে গঠনমূলক বহুপক্ষীয়তা কোনো বিকল্প বিষয় নয়, বরং এটি নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং মানবজাতির সার্বিক অগ্রগতির একমাত্র উপায়। খবর: ইউএনবি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..