✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

সংঘাতে লেবাননে ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৩, | ২৩:২৩:৪৮ |
ইসরায়েল ও লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর লেবাননে অন্তত ৩০ হাজার বাস্তুচ্যুত মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

সংস্থাটির মুখপাত্র বাবর বলোচ জানান, এটি কেবল স্বল্পতম হিসাব। এ ছাড়া বহু মানুষ গাড়িতে বা সড়কের পাশে আশ্রয় নিয়েছে।


বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়বে বলে আশা করা হচ্ছে।
এদিকে লেবানন সরকার ইতোমধ্যেই ২১টি শরণার্থী শিবির খুলেছে। কিন্তু বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে যাচ্ছে।

দক্ষিণ লেবাননে কৃষিশ্রমিক হিসেবে কাজ করা সিরীয় নাগরিক আজ্জাম সুয়েরি বলেন, ‘পালানোর সময় সড়কে গাড়ি ও মানুষের অনেক ভিড় ছিল।


 মাত্র ৩০ বা ৪০ কিলোমিটার যেতে আমাদের সময় লেগেছে ১০ থেকে ১২ ঘণ্টা। কিন্তু এর মধ্যেও পাশের কিছু বাড়িতে ইসরায়েলি বিমান হামলা হয়েছে।’
এর আগে  ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানায়, রমজান মাসে সাধারণত প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ থেকে ৪ হাজার ৪০০ মানুষ লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেন। তবে গতকাল সোমবার (২ মার্চ) হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে এবং ইসরায়েল লেবাননে বোমাবর্ষণ করলে একদিনে মোট ১০ হাজার ৬২৯ জন সীমান্ত পার হন।


এদের অধিকাংশই সিরীয় নাগরিক।
ইউনিসেফ জানিয়েছে, সংঘর্ষের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৭ শিশু নিহত এবং ৩৮ জন আহত হয়েছে। আবাসিক এলাকা, স্কুল ও অবকাঠামোতে হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..