যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে: স্টারমার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১৩:২৫:২০ |
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানে প্রতিরক্ষামূলক হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, ইরাক যুদ্ধের ভুল থেকে পাওয়া শিক্ষার কারণে যুক্তরাজ্য ইরান সংঘাতে জাড়বে না। 

স্টারমার বলেন, ‘মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার তাগিদে মার্কিন অনুরোধ রাখতে ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বিবিসির ধারণা, ইরানি ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে হামলা চালাতে যুক্তরাষ্ট্র সম্ভবত গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড এবং ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার করবে।


স্থানীয় সময় রোববার দেওয়া এক ভিডিও বার্তায় স্টারমার বলেন, যুক্তরাষ্ট্র শুধু নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষার উদ্দেশে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করবে। এর লক্ষ্য হবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে উৎক্ষেপণস্থলেই ধ্বংস করা। অনুমতি দেওয়ার পদক্ষেপ আন্তর্জাতিক আইন মেনেই নেওয়া হয়েছে। 

গত মাসে জানা গিয়েছিল, ব্রিটিশ সরকার মার্কিন বাহিনীকে ইরানবিরোধী অভিযানে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান যদি চুক্তিতে আসতে রাজি না হয় তবে আরএএফ ফেয়ারফোর্ড এবং দিয়েগো গার্সিয়া ব্যবহারের প্রয়োজন হতে পারে। 


অতীতেও এই দুই ব্রিটিশ ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দূরপাল্লার ভারী বোমাবর্ষণ অভিযান চালিয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..