✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফুটবলে আসছে নতুন নিয়ম, কার্যকর হবে বিশ্বকাপে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৮, | ২২:৪৮:৫৬ |
ফুটবলে নতুন কয়েকটি নিয়ম অনুমোদন করেছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। শনিবার ওয়েলসের হেনসোল ক্যাসলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাবগুলো অনুমোদন করা হয়েছে। এই পরিবর্তনগুলো ১ জুন থেকে কার্যকর হবে এবং ২০২৬-২৭ মৌসুমে প্রয়োগ করা হবে। অর্থাৎ আসন্ন বিশ্বকাপে এসব নিয়মের ব্যবহার দেখা যাবে।

ম্যাচের গতি কমে যাওয়া এবং সময় নষ্ট হওয়া রোধ করতেই এমন নতুন কিছু ব্যবস্থা চালু করা হবে। যার মধ্যে রয়েছে গোল-কিক, থ্রো-ইন এবং সাবস্টিটিউশনের জন্য নতুন কাউন্টডাউন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভিডিও সহায়ক রেফারি (ভিএআর)-এর আওতায় কর্নার এবং দ্বিতীয় হলুদ কার্ড যুক্ত করা হবে।

নতুন নিয়মগুলো হলো-

খেলোয়াড় বদলি করতে সর্বোচ্চ ১০ সেকেন্ড পাবে দলগুলো। এই সময়ের মধ্যে না পারলে সেই খেলোয়াড়কে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে।

থ্রো-ইন এবং ডেড-বল গোলকিকের জন্য পাঁচ-সেকেন্ড কাউন্টডাউন শুরু করতে পারবেন যদি রেফারির মনে হয় খেলোয়াড়রা সময় নষ্ট করছে।

যেকোনো খেলোয়াড়ের চোটের কারণে যদি খেলায় বিরতি হয়, তাকে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে।

এই নিয়মগুলোর লক্ষ্য হলো ম্যাচের গতি বজায় রাখা এবং বিরতির জন্য অতিরিক্ত সময় কমানো, যা খেলোয়াড়দের কল্যাণ, দর্শক এবং সম্প্রচার সংস্থার সময়সূচির জন্য গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..