সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

হাজী সেলিম এমপি পুত্র ইরফান সেলিমের ১ বছরের কারাদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-২৬, | ১২:০৮:৫৮ |

বিদেশি মদ ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে ওই দু’জনকে গ্রেপ্তারের পর এই দণ্ড দেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ভ্রাম্যমাণ আদালতের এই দণ্ডের পাশাপাশি দু’জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা করা হবে।

এর আগে লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, রাজধানীর সোয়ারিঘাটের দেবদাস লেনে হাজী সেলিমের সাদা রঙের নয়তলা ওই ভবন থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি এয়ারগান, ৩৭টি ওয়াকিটকি, একটি হাতকড়া এবং বিদেশি মদ ও বিয়ার পাওয়া যায়।

রোববার রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাতে এ ঘটনায় জিডি হলেও সোমবার ভোরে হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন ওয়াসিফ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..