✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘কোনো অন্যায় করিনি, প্রতিবাদ করেছি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-২৩, | ১১:০৪:২৮ |

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বলেছেন, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচনে ম্যাজিস্ট্রেট দিয়ে আমার কর্মীদের হয়রানি করার কারণে আমি শুধু প্রতিবাদ করেছি। আমি কোনো অন্যায় করিনি।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত প্রয়াত উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন মুসার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, গত সাত বছরে আমি এমপি হিসেবে একটি টাকাও চুরি করি নাই, আমি ঘুষ খাই নাই, আমি খুন করি নাই। এই তিন থানার একটি লোকও বলতে পারবে না যে, নিক্সন চৌধুরী আজ পর্যন্ত সরকারি একটি টাকাও আত্মসাৎ করেছেন। তারপরও আমার নামে মামলা করা হয়েছে।

তিনি বলেন, আমার কর্মীদের রক্ষা করার জন্য এ রকম একশ’ মামলা খেতে আমি ভয় পাই না। আমি সাধারণ জনগণ ও কর্মীদের নিরাপদে রাখতে প্রতিবাদ করেই যাব। এতে যদি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় তাতেও আমি ভয় পাই না।

তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, আপনারা শুধু আমার সাথে থাকবেন, প্রতিবাদ আমি করেই যাবে।

উক্ত স্মরণসভায় সভাপতিত্ব করেন স্থানীয় নেতা আনোয়ার আলী মোল্যা। সভায় বক্তব্য দেন- স্থানীয় নেতা মো. শাহজাহান মোল্যা, রাসেল জামান, মিজানুর রহমান, মুন্নাফ মোল্যা প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..