বিশ্বকাপের আগে নেইমারকে নিয়ে বড় সুখবর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৭, | ১০:১৬:৪১ |
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপে ২৪ বছরের খরা কাটিয়ে শিরোপা পুনরুদ্ধার করতে চায় ব্রাজিল। এই স্বপ্নে দলটির সবচেয়ে বড় সারথি হতে পারেন নেইমার জুনিয়র। তবে একের পর এক চোটে পড়া নেইমারকে নিয়ে সবসময়ই চলে অনিশ্চয়তা। এবার ব্রাজিলভক্তদের জন্য সুখবর, চোট কাটিয়ে এবার মাঠে ফিরেছেন এই তারকা। খবর গালফ নিউজের।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে কাম্পেওনাতো পাউলিস্তা লিগে ভেলো ক্লুবেকে ৬-০ গোলে উড়িয়ে দেয় সান্তোস। ক্লাবটির এই জয়ের ম্যাচ দিয়েই মাঠে ফেরেন নেইমার।

ভিলা বেলমিরো স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন নেইমার, তখন সান্তোস ৩-০ গোলে এগিয়ে। তাকে মাঠে নামতেই দাঁড়িয়ে অভিবাদন জানায় দর্শকরা। যে ক্লাব থেকে তার ক্যারিয়ার শুরু, সেখানে ফেরাটা ছিল আবেগঘন।


২০২৫ সালের ডিসেম্বরে হাঁটুর অস্ত্রোপচারের পর থেকেই মাঠের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। তবে এদিন তাকে দেখা গেছে দারুণ ছন্দে ও আত্মবিশ্বাসে ভরপুর। ৮১তম মিনিটে নিখুঁত পাসে গ্যাব্রিয়েল বারবোসাকে দিয়ে দলের চতুর্থ গোলটি করান নেইমার। তার সেই অ্যাসিস্টে দেখা মেলে পুরোনো নেইমারকে।

মাঠে নামার পরপরই অবশ্য এক শক্ত ট্যাকলে পড়ে কয়েক মুহূর্তের জন্য মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। পুরো ৪৫ মিনিটে প্রতিপক্ষের সবচেয়ে বেশি ফাউলের শিকার হন তিনি। তবে কঠিন শারীরিক চ্যালেঞ্জ সত্ত্বেও কোনো দৃশ্যমান চোট ছাড়াই ম্যাচ শেষ করেন এই তারকা।

সম্প্রতি সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন নেইমার। লক্ষ্য একটাই-ফিট থেকে কোচ কার্লো আনচেলত্তির অধীনে ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া।

ম্যাচ শেষে সান্তোস কোচ হুয়ান পাবলো ভয়ভোদা নেইমারের প্রভাবের প্রশংসা করে বলেন, ‘তার উপস্থিতি ও অভিজ্ঞতা দলকে বাড়তি আত্মবিশ্বাস দেয়।’

আগামী ম্যাচে চাপেকোয়েন্সের বিপক্ষে মাঠে নামবে সান্তোস। নেইমারের প্রত্যাবর্তনে ক্লাবজুড়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, বিশ্বকাপের পথে এগোতে তিনি কতটা ফিট থাকতে পারেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...