✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কোটি টাকার অনুদান পেল বাংলাদেশি সিনেমা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ২০:১৮:৩৯ |

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় থাকা সিনেমাটি এবার কোটি টাকার অনুদান পেল।

নির্মাতা রুবাইয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জার্মানিতে চলমান ৭৬তম বার্লিন চলচ্চিত্র উৎসব-সংশ্লিষ্ট আন্তর্জাতিক অনুদান কর্মসূচির আওতায় সিনেমাটি এই আর্থিক সহায়তা পেয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া বার্লিন চলচ্চিত্র উৎসব শেষ হবে ২২ ফেব্রুয়ারি। উৎসব চলাকালীন প্রকাশ করা হয়েছে ফন্ডাজিওন প্রাডা ফিল্ম ফান্ড-এর অনুদানপ্রাপ্ত সিনেমার তালিকা। বিশ্বের বিভিন্ন দেশের ১৪টি চলচ্চিত্রের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।


অনুদান হিসেবে সিনেমাটি ৮০ হাজার ইউরো পেয়েছে; যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৬ লাখ টাকার বেশি।

জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি বিশেষ অনুষ্ঠানে নির্বাচিত ১৪টি ফিচার চলচ্চিত্রের নাম ঘোষণা করে ফন্ডাজিওন প্রাডা। এসব সিনেমার জন্য মোট অনুদানের পরিমাণ ছিল প্রায় দেড় মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ২১ কোটি টাকার বেশি।

এরই মধ্যে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রী অভিনয় করলেও সিনেমাটির নাম ভূমিকায় দেখা যাবে নবাগতা জাইনিন করিম চৌধুরীকে।

উল্লেখ্য, এর আগেও একই সিনেমার জন্য আন্তর্জাতিক অনুদান পেয়েছিলেন রুবাইয়াত হোসেন। ২০২২ সালে বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের ৩৭তম অধিবেশনে সিনেমাটি ৫০ হাজার ইউরো সহায়তা পেয়েছিল। ফলে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্থিক সহযোগিতা পেল এই প্রকল্প।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..