অসমবয়সি প্রেমের জুটিতে কৌশিক সেন ও সুস্মিতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ২০:১৬:৪৬ |
ছোটপর্দার মাধ্যমেই দর্শকের ঘরে ঘরে পৌঁছেছেন অভিনেত্রী সুস্মিতা দে। স্টার জলসার ধারাবাহিক 'কথা'র মাধ্যমে তিনি পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। সুস্মিতাকে দর্শক এবার দেখতে চলেছেন ওটিটির পর্দায়। আগেই ঘোষণা হয়েছিল যে, হইচই-এর আগামী সিরিজ 'কুহেলি'তে দেখা যাবে তাঁকে।

এই সিরিজের পরিচালনায় অদিতি রায়। এই গল্পে একা সুস্মিতা নন, মুখ্য চরিত্রে থাকছেন আরও দুই নায়িকা। আসলে তিনবোনের গল্প নিয়ে এগোবে এই সিরিজটি। বড়বোনের চরিত্রে থাকবেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। তাঁর দুই বোনের চরিত্রে অঙ্গনা রায় ও সুস্মিতা। পুরো সিরিজের গল্প পাহাড়ি এলাকাকে কেন্দ্র করে এগোবে। ফেব্রুয়ারি থেকেই শুটিং শুরু হয়েছে এই সিরিজের।




টলিপাড়ার অন্দরের খবর, সুস্মিতার সঙ্গে এই সিরিজে দেখা যেতে চলেছে টলিউডের এক জনপ্রিয় মুখকে। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে অভিনেতা কৌশিক সেনকে। তবে কি তাঁদের গল্প অসমবয়সি প্রেমকাহিনি হতে চলেছে? নাকি থ্রিলারের চমক হিসেবে তাঁদের কেমিস্ট্রিই হতে চলেছে দর্শকের জন্য মুল আকর্ষণ? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।

তবে খবর, ইতিমধ্যেই জোরকদমে পাহাড়ি অঞ্চলে চলছে 'কুহেলি'র শুটিং। গল্পে তিন বোনের জীবনের ওঠাপড়া দেখানো হলেও যে একটা রহস্যময় টুইস্টের আনাগোনা থাকবেই, তা বোঝাই যাচ্ছে। এ-ও জানা যাচ্ছে অঙ্গনার বিপরীতে দেখা যাবে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। এই প্রথমবার তাঁদের জুটিকেও পর্দায় দেখবেন দর্শক। তবে ঋদ্ধিমার বিপরীতে কাকে দেখা যাবে বা কাউকে দেখা যাবে কিনা সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা।

গল্পের মূল আকর্ষণ রহস্যে থাকলেও সুস্মিতা ও কৌশিক সেনের জুটিকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। এর আগে যদিও অসমবয়সি প্রেমের গল্পে দর্শক দেখেছিলেন অভিনেতাকে। স্টার জলসার 'গোধূলী আলাপ' ধারাবাহিকের মূখ্য চরিত্রে তাঁকে দেখে দারুণ ভালবাসা দিয়েছিলেন দর্শক। ধারাবাহিকটিও জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। সেই মেগায় কৌশিক সেনের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী সমু সরকারকে।

একদিকে সুস্মিতার সঙ্গে 'কথা'য় সাহেব ভট্টাচার্যের জুটি ভুলতে পারেননি দর্শক। তাই যেমন এই জুটির ফেরার অপেক্ষায় থাকেন অনুরাগীরা, তেমনই নায়ক-নায়িকার নতুন কাজের খবরে উচ্ছ্বসিত হন। এবার সুস্মিতার সঙ্গে কৌশিক সেনের এই অসমবয়সি জুটিকে কেমনভাবে গ্রহণ করেন দর্শক, সেটাই দেখার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...