✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘দুর্ঘটনা রোধে চালকদের ডোপ টেস্ট করাতে হবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-২২, | ১৫:২১:৩৯ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়কে বেপোরোয়া গতি ও অুসস্থ ওভারটেকিং বন্ধ করতে হবে। যানবাহন চালকরা যাতে মাদকাসক্ত হয়ে গাড়ি চালাতে না পারে, সেজন্য প্রত্যেক চালককে ‘ডোপ’ টেস্ট নিশ্চিত করতে হবে। এতে সড়ক দুর্ঘটনা কমে আসবে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দুর্ঘটনা রোধে সরকারি ও বেসরকারি সেক্টরের সব চালকের ডোপ টেস্টে করাতে হবে। যারা গাড়ি চালাচ্ছে, তারা মাদক সেবন করে কি না, তাদের ডোপ টেস্টের মাধ্যমে তা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা চালকের জন্য এ পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য। এ পরীক্ষাটা করাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের গাড়ির চালকদের ওভারটেক করার আরেকটা প্রবণতা আছে।
পাশ দিয়ে একটা গাড়ি চলে গেলে চালকরা এটাকে ওভারটেক যেন করতেই হবে। তখন হুঁশ থাকে না, বেহুঁশ হয়ে ওভারটেক করতে গিয়ে এক্সিডেন্ট করে। এ প্রবণতাটাও বন্ধ করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..