✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভাষাসৈনিক,বিএনপির সাবেক এমপি দাদু ভাই আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-২১, | ১৫:০৭:১৮ |

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ভাষাসৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাই (৯১) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২১অক্টোবর) সকাল ৮টায় খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই রাজনীতিক খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্যও ছিলেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি এসব বিষয় নিশ্চিত করেছেন।

এম নুরুল ইসলাম দাদু ভাই ১৯৩৪ সালের ২ মে খুলনা মহানগরীর ২০, বাবুখান রোডস্থ সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম ডা. খাদেম আহমেদ ও মা মরহুমা আছিয়া খাতুন। ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে দাদু ভাই ছিলেন জ্যেষ্ঠ সন্তান।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..