✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিতর্ক ছাপিয়ে নতুন গানে ঝড় তুললেন টেইলর সুইফট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৫, | ১৮:৪৬:১০ |
সব বিতর্ক পেছনে ফেলে নতুন সৃষ্টিতে আবারও আলোচনার কেন্দ্রে পপ তারকা টেইলর সুইফট। তার দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ থেকে প্রকাশিত নতুন একক গান ‘ওপালাইট’-এর মিউজিক ভিডিও ইতিমধ্যেই ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

ভিডিওটির চিত্রনাট্য ও পরিচালনা দুটোর দায়িত্বই নিজে সামলেছেন সুইফট। এতে নব্বই দশকের সংস্কৃতি ও নস্টালজিয়াকে নতুনভাবে তুলে ধরা হয়েছে, সঙ্গে রয়েছে একঝাঁক পরিচিত মুখের উপস্থিতি।

গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের জনপ্রিয় টকশো ‘গ্রাহাম নর্টন শো’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সুইফট। সেখানে তার সঙ্গে ছিলেন কিলিয়ান মারফি, ডমনাল গ্লিসন, গ্রেটা লি এবং লুইস ক্যাপালডি। আড্ডার মাঝেই মজা করে গ্লিসন সুইফটের মিউজিক ভিডিওতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন। সেই মুহূর্ত থেকেই জন্ম নেয় ‘ওপালাইট’-এর ধারণা।

সুইফট পরে সামাজিক মাধ্যমে জানান, এটি যেন “বড়দের জন্য একটি স্কুল গ্রুপ প্রজেক্ট”। মজার বিষয় হলো ওই অনুষ্ঠানের সব অতিথি, এমনকি সঞ্চালক গ্রাহাম নর্টন-ও এই ভিডিওতে অংশ নিয়েছেন।

মিউজিক ভিডিওটি নব্বই দশকের প্রতি এক ধরনের ভালোবাসার চিঠি যেখানে রয়েছে পেট রক, এমটিভি-ধাঁচের ভিজ্যুয়াল, শপিং মল সংস্কৃতি এবং সেই সময়ের বিজ্ঞাপন স্টাইলের অনুকরণ।



ভিডিওর গল্পে দেখা যায় ‘ওপালাইট স্প্রে’-এর জাদু, যা জড় বস্তুকে মানুষে রূপান্তরিত করতে পারে।

সুইফটের সঙ্গী একটি পাথর, আর গ্লিসনের পাশে থাকা ক্যাকটাস- স্প্রে করার পর মানব রূপ নেয়।

ভক্তদের মতে, ‘ওপালাইট’ নামটির সঙ্গে সুইফটের বাগদত্তা ট্রাভিস কেলসি-র জন্মরত্ন ‘ওপাল’-এরও মিল রয়েছে যা গানটিকে আরও ব্যক্তিগত মাত্রা দিয়েছে।

সুপার বোলের আগমুহূর্তে ভিডিওটি প্রকাশের মধ্য দিয়ে ফের আলোচনায় উঠে এসেছেন সুইফট। সাম্প্রতিক সময়ে ব্লেক লাইভলি-কে ঘিরে এক আইনি জটিলতায় পুরোনো বার্তার সূত্র ধরে তার নাম জড়ালেও, নতুন এই মিউজিক ভিডিও সেই নেতিবাচক আলোচনাকে ছাপিয়ে গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..