✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এস্তোনিয়ায় সমুদ্রের ওপর দিয়ে দুই দ্বীপের মধ্যে চলছে গাড়ি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৫, | ১২:০৭:৪৩ |
এস্তোনিয়ার দুই প্রধান দ্বীপ সারোমা ও হিউমাকে সংযুক্ত করার জন্য ২০ কিলোমিটার দীর্ঘ বরফের সড়ক খোলা হয়েছে। এটি দেশটিতে শীতকালে বিরল ঘটনা।

সরকার বরফের সড়ক খোলার এ সিদ্ধান্ত নিয়েছে। কারণ স্থানীয়রা আগেই ঝুঁকি নিয়ে বরফের উপর গাড়ি চালাচ্ছিল।

কয়েক সপ্তাহের তীব্র শীতের কারণে ফেরি পরিষেবা স্থগিত ছিল, তাই বরফের সড়ক চালু করা প্রয়োজন হয়ে দাঁড়ায়।

বরফের ওপর সড়কটি নিরাপদ রাখতে বিশেষজ্ঞরা প্রতি ১০০ মিটার পর পর বরফের ঘনত্ব পরীক্ষা করেন। গাড়ি চলাচলের জন্য বরফের ন্যূনতম ঘনত্ব ২৪ সেন্টিমিটার হতে হবে। গাড়ির ওজন আড়াই টনের বেশি হতে পারবে না এবং গতি অবশ্যই নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে।

সড়কে গাড়ি থামানো যাবে না, যাত্রীদের সিটবেল্ট বাঁধা যাবে না এবং দরজা সহজে খোলার ব্যবস্থা রাখতে হবে, যেন কোনো দুর্ঘটনা হলে দ্রুত বাইরে বের হওয়া যায়।

হিউমা দ্বীপের মেয়র হারগো তাসুজা বলেছেন, বরফের ওপর গাড়ি চালানো প্রয়োজনের পাশিপাশি স্থানীয় সংস্কৃতির অংশ। শীতকালে বরফের উপর যাত্রা করা স্থানীয়দের কাছে স্বাভাবিক।
নির্মাণ সংস্থা ভার্সটন এস্তি জানিয়েছে, এ সপ্তাহে আরও দুটি বরফের সড়ক খোলা হবে। এবার মূলভূমি এস্তোনিয়াকে দুটি ছোট দ্বীপের সঙ্গে সংযুক্ত করা হবে।

তথ্যসূত্র : গার্ডিয়ান

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..