✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ১১:৩১:১৮ |
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে দেশটি সফরের আমন্ত্রণ জানান।

ফোনালাপে শাহবাজ শরিফ পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানান এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি সফলভাবে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন।

দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে শাহবাজ শরিফ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে আঞ্চলিক শান্তি ও অগ্রগতির জন্য পারস্পরিক সার্বভৌম সমতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার আগ্রহ জানান।

উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনায় দুই নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন ও দুই দেশের জনগণকে কাছাকাছি আনার ক্ষেত্রে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

শাহবাজ শরিফ তারেক রহমানকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। জবাবে তারেক রহমানও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দুই দেশের জনগণের কল্যাণে ভবিষ্যতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় নেতা একমত হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..