✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দেন: তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১২, | ১০:০৮:২৭ |
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকামী দেশবাসীর প্রতি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দেন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দেন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটকেন্দ্রে যাওয়ার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘আজ আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দেন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রতিটি প্রার্থী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজে নেবেন।’

বিএনপি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত হবে।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..