✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলা ধারাবাহিকে বিনিয়োগে আগ্রহী বনি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১৭:৫৪:৩৯ |
বড়পর্দার ঝলমলে আলো আর বক্সঅফিসের হিসাব–নিকাশের ভিড়ে নীরবে শক্ত জমি তৈরি করছে ছোটপর্দা। টলিপাড়ার অন্দরে চলা প্রতিযোগিতা, ছবি মুক্তির সময় নিয়ে বিতর্ক আর ব্যবসায়িক অনিশ্চয়তার মাঝেই অনেকের নজর ঘুরছে ধারাবাহিকের দিকে। সাম্প্রতিক সময়ে নতুন নতুন মুখ, নতুন গল্প আর প্রতিদিনের দর্শকসংখ্যা ছোটপর্দাকে করে তুলেছে আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু।

এই প্রেক্ষাপটেই অভিনেতা বনি সেনগুপ্ত জানিয়েছেন, তিনি এবং কৌশানী মুখোপাধ্যায় ছোটপর্দায় প্রযোজনার কথা ভাবছেন। ইতিমধ্যেই একটি নতুন প্রযোজনা সংস্থার ধারাবাহিক শুরুর খবরও শিল্পমহলে ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন উঠছে, তা হলে কি ছোটপর্দাতেই লাভের সম্ভাবনা বেশি? নাকি এটি কেবল সময়ের চাহিদা মেনে কৌশলগত মোড়বদল?



প্রযোজক নীলরতন দত্তের মতে, ধারাবাহিকের সবচেয়ে বড় সুবিধা দর্শকের ঘরে সহজে পৌঁছে যাওয়া। তবে কোন ধারাবাহিক চলবে আর কোনটি বন্ধ হয়ে যাবে, তা আগে থেকে বলা কঠিন। সবটাই নির্ভর করে দর্শকের গ্রহণযোগ্যতার উপর। তাই ছোটপর্দা যে নিশ্চিত লাভের জায়গা— এমন দাবি করতে তিনি নারাজ।

অন্যদিকে বনি নিজের প্রযোজনা সংস্থার ভবিষ্যৎ ভাবনায় ধারাবাহিককে সম্ভাবনাময় পথ হিসেবেই দেখছেন। আগের ছবির স্বত্ব বিক্রি করে বিনিয়োগের অর্থ ফেরত এলেও দীর্ঘ বিরতির কারণে নতুন আয়ের উৎস খোঁজা জরুরি হয়ে উঠেছে বলেই মনে করছেন তিনি। তার বিশ্বাস, ছোটপর্দায় বিনিয়োগ করলে তুলনামূলক দ্রুত লাভের মুখ দেখা যেতে পারে। তবে একই সঙ্গে তিনি ধারাবাহিকের পাশাপাশি ধারাবাহিকভিত্তিক নতুন মাধ্যমেও কাজ করার ইঙ্গিত দিয়েছেন।

প্রযোজক সানি ঘোষের পর্যবেক্ষণও ভিন্ন নয়। তার কথায়, বড়পর্দা আর ছোটপর্দার কাজের ধরন আলাদা হলেও লাভের নিশ্চয়তা কোথাও নেই। ধারাবাহিকের ক্ষেত্রে চ্যানেলের সঙ্গে চুক্তির কারণে নির্দিষ্ট অর্থ পাওয়া গেলেও যদি দর্শকসংখ্যা কমে যায়, তবে তা হঠাৎ বন্ধও হয়ে যেতে পারে। এই অনিশ্চয়তাই বিনোদন শিল্পের চিরাচরিত বাস্তবতা।

তবু শহর থেকে শহরতলি দুই পর্দার তারকারাই সমান জনপ্রিয়। সেই জনপ্রিয়তার টানেই অনেক প্রযোজক এখন ছোটপর্দাকে গুরুত্ব দিচ্ছেন। বড়পর্দার স্বপ্ন অটুট রেখেও ছোটপর্দার নিশ্চিন্ত দর্শকভিত্তি যেন হয়ে উঠছে নতুন ভরসার জায়গা। প্রতিযোগিতা তাই শুধু পর্দার আকারে নয়, বদলে যাচ্ছে বিনিয়োগের দিকনির্দেশও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..