পাইলটের দক্ষতায় সমুদ্রতীরে নামল বিমান, প্রাণে বাঁচলেন ৫৫ আরোহী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১১:৫০:৪৪ |
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সমুদ্রতীরে জরুরি অবতরণ করা একটি যাত্রীবাহী বিমানের সব আরোহী প্রাণে রক্ষা পেয়েছেন। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি নিরাপদভাবে নামাতে সক্ষম হন পাইলট। এ ঘটনায় পাইলটের প্রশংসা করেছে সংশ্লিষ্ট বিমান সংস্থা।

বিমান সংস্থা স্টারস্কি অ্যাভিয়েশন জানিয়েছে, মঙ্গলবার সকালে মোগাদিশু থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ফকার-৫০ মডেলের ওই বিমানে কারিগরি সমস্যা দেখা দেয়।


এরপর পাইলট বিমানটি ফিরিয়ে আনার অনুরোধ করেন। সোমালিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) জানায়, বিমানটি রানওয়েতে অবতরণ করলেও থামতে পারেনি। রানওয়ে অতিক্রম করে তা পাশের সমুদ্রতীরে গিয়ে থেমে যায়।
সিএএর পরিচালক আহমেদ মাকালিন হাসান বলেন, বিমানটি অল্প পানিতে থেমে যায়।

তবে ঠিক কী ধরনের যান্ত্রিক সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।
বিমানে ৫০ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যাত্রীরা বিমান থেকে নেমে সমুদ্রতীর দিয়ে হেঁটে নিরাপদে সরে যাচ্ছেন। কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।


আফ্রিকান ইউনিয়নের সোমালিয়ায় মিশন জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তার জন্য জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের সেনারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সোমালিয়ার পরিবহনমন্ত্রীও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্টারস্কি অ্যাভিয়েশনের মুখপাত্র হাসান মোহাম্মদ আদেন বলেন, ‘আমরা স্বস্তি নিয়ে জানাচ্ছি, সব যাত্রী ও ক্রু নিরাপদ আছেন। কী কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘পাইলটের দ্রুত ও শান্ত সিদ্ধান্তই সবার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা তার পেশাদারিত্বের প্রশংসা করি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...