বাল্টিক সাগর দুর্ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করলেন চীনা ক্যাপ্টেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ১১:৪৮:৫৬ |
বাল্টিক সাগরের তলদেশে গ্যাস পাইপলাইন ও টেলিযোগাযোগের তার ক্ষতিগ্রস্ত করার অভিযোগে অভিযুক্ত চীনা জাহাজের ক্যাপ্টেন নিজেকে নির্দোষ দাবি করেছেন। হংকংয়ের নিবন্ধিত নিউনিউ পোলার বিয়ার নামক পণ্যবাহী জাহাজের ক্যাপ্টেন ওয়ান ওয়েঙ্গুওর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছিল।

২০২৩ সালের ৮ অক্টোবর ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মাঝামাঝি সমুদ্রে একটি গ্যাস পাইপলাইন (বাল্টিক কানেক্টর) ও সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়। ফিনিশ তদন্তকারীদের মতে, জাহাজটি তার নোঙর সমুদ্রের তলদেশ দিয়ে টেনে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।


পরবর্তীতে সমুদ্রের তলদেশ থেকে একটি ভাঙা নোঙর উদ্ধার করা হয়, যা ওই চীনা জাহাজের বলেই শনাক্ত করা হয়েছে।
৪৪ বছর বয়সী ক্যাপ্টেন ওয়ান ওয়েঙ্গুওর বিরুদ্ধে বেপরোয়াভাবে অন্যের সম্পত্তির ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। তবে বুধবার হংকংয়ের একটি আদালতে তিনি এই অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, তিনি কোনো অপরাধমূলক কাজ করেননি এবং জাহাজের নিরাপত্তার নিয়ম মেনেই কাজ করেছেন।

এই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য ১৮ জন ব্যক্তিকে ডাকা হবে, যার মধ্যে জাহাজের ক্রু ও সামুদ্রিক বিশেষজ্ঞরা রয়েছেন। ইউক্রেন যুদ্ধের পর থেকে বাল্টিক সাগর অঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা নিয়ে ন্যাটো জোট উচ্চ সতর্কতায় রয়েছে। নাশকতার আশঙ্কায় ওই অঞ্চলে বিমান ও ড্রোন দিয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...