রাজধানীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : জামায়াত কর্মীসহ ৫ জনের কারাদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১১, | ২৩:০৮:৪১ |
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটানোর দায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর এক কর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন এলাকার পৃথক তিনটি স্থানে এই অভিযান ও বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

পুলিশ জানায়, বুধবার রাজধানীর সূত্রাপুর এলাকায় ভোটারদের মধ্যে নগদ অর্থ বিতরণের প্রস্তুতিকালে হাবিবুর রহমান নামে এক জামায়াত কর্মীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ঘটনাস্থলেই আদালত পরিচালনা করে তাকে দুই দিনের কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত হাবিবুরের কাছ থেকে ১২টি খাম জব্দ করা হয়েছে, যার প্রতিটিতে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা ছিল। জব্দ করা টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে ওয়ারী বিভাগে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার অপরাধে দুই ব্যক্তিকে আটক করা হয়। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের অপরাধ আমলে নিয়ে একজনকে এক মাস ও অন্যজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, মতিঝিল বিভাগের মুগদা এলাকায় পুলিশ সদস্যদের নিয়ে আপত্তিকর ও নেতিবাচক মন্তব্য করায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান এ রায় দেন।

ডিএমপি সূত্রে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ সুশৃঙ্খল রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...