শিশুশিল্পীকে মানসিক নির্যাতনের অভিযোগ, বিতর্কে তৃণা সাহা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১০, | ২০:৩৪:২৮ |
কলকাতার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে ঘিরে নতুন করে বিতর্ক। শুটিং ফ্লোরে এক শিশুশিল্পীকে মানসিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই টেলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা।

যদিও অভিযোগ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি অভিনেত্রী, তবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে নীরবতাই যে তার উত্তর—তা স্পষ্ট বলেই মনে করছেন নেটিজেনরা।



সূত্রের দাবি, ‘পরসাহুরা’ ধারাবাহিকের শিশুশিল্পী অভিনব, যাকে দর্শক চেনেন ‘লাট্টু’ নামে; তার পরিবারের তরফে শুটিং ফ্লোরে মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তৃণার বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে নানা মহলে জলঘোলা শুরু হয়। তবে এত দিন এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেন তৃণা।

সেখানে তিনি লেখেন, ‘মানুষ যতই বদনাম করার চেষ্টা করুক, চুপ থাকাই ভালো। যারা আপনাকে ভুল বোঝে, তাদের কাছে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যে যা পারে বলুক, আপনি নিজের মতো থাকুন। নীরবতাকে দুর্বলতা ভাবলেও, তা আসলে দুর্বলতা নয়।

এই বক্তব্যকেই অনেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরোক্ষ জবাব হিসেবে দেখছেন।

এরই মধ্যে তৃণার ব্যক্তিগত জীবন নিয়েও ফের জোর চর্চা শুরু হয়েছে। স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়েছে। নেটিজেনদের নজরে এসেছে, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন নীল ও তৃণা। পাশাপাশি জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীতেও এবার কোনো শুভেচ্ছাবার্তা পোস্ট করতে দেখা যায়নি তাদের।

এসব মিলিয়েই নতুন করে জল্পনা দানা বেঁধেছে।

যদিও এই সম্পর্ক ভাঙনের গুঞ্জন নতুন নয়। অতীতেও একাধিকবার এমন কথা শোনা গেছে, তবে কোনো সময়ই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তৃণা। এবারও একই অবস্থান বজায় রেখেছেন তিনি। তবে শিশুশিল্পীকে ঘিরে ওঠা অভিযোগ এবং ব্যক্তিগত জীবন—দু’দিক মিলিয়ে তৃণা সাহাকে ঘিরে আলোচনা এখন তুঙ্গে।

সূত্র : সংবাদ প্রতিদিন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...