কিউবার 'শ্বাসরোধ করার চেষ্টা করছে' যুক্তরাষ্ট্র: রাশিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১০, | ২০:৩১:৩৩ |
মার্কিন চাপের মুখে কিউবার জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এক মাসের জন্য বিমানের জ্বালানি সরবরাহ স্থগিত করায় অনিশ্চয়তায় পড়েছে দেশটির আকাশপথ। কমিয়ে আনা হচ্ছে চিকিৎসাসহ স্কুলের সময় ও পরিবহন পরিষেবা। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করে কিউবাকে শ্বাসরোধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসনের অবরোধে ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে কিউবা। স্থগিত করা হয়েছে বিমানের জ্বালানি সরবরাহ। স্থানীয় সময় সোমবার কিউবা সরকার আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে জানায়, আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে বিমানের জ্বালানি আর পাওয়া যাবে না।

নোটিস টু এভিয়েশন- নোট্যাম এর তথ্য অনুযায়ী, এই ঘাটতি চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত। এরই মধ্যে দেশটিতে বিমান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে কানাডার সবচেয়ে বড় বিমান সংস্থা এয়ার কানাডা।

দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল কিউবা। ডিসেম্বরে কারাকাসের ট্যাংকারগুলোতে মার্কিন অবরোধ আরোপ এবং জানুয়ারির শুরুতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর কিউবায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।

সম্প্রতি কিউবায় তেল পাঠানো দেশগুলোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির পর মেক্সিকোও দেশটিতে অপরিশোধিত তেল পাঠানো সাময়িকভাবে বন্ধ রাখে। এতে দেশটির অবস্থা আরও খাপার পর্যায়ে পৌঁছায়। সংকট মোকাবিলায় চিকিৎসাসহ স্কুলের সময় এবং পরিবহন পরিষেবা সংকুচিত করার ঘোষণা দিয়েছে কিউবা সরকার।

এমন পরিস্থিতিতে কিউবায় পুনরায় জ্বালানি সরবরাহ শুরু করার উপায় খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। তবে হাভানায় খাদ্যসহ অন্যান্য পণ্য পাঠানো অব্যাহত রাখার কথা জানিয়েছে দেশটি। এমনকি রোববার ৮শ টনের বেশি মানবিক সহায়তা নিয়ে দুটি জাহাজ মেক্সিকো থেকে কিউবার উদ্দেশে রওনা হয়েছে বলেও জানান শেইনবাউম।

হাভানার জ্বালানি পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র কিউবাকে শ্বাসরোধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। সোমবার (৯ ফেব্রুয়ারি) মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান যুক্তরাষ্ট্রের পদক্ষেপ দেশটিকে কঠোর পরিস্থিতির মুখে ফেলেছে। আলাদা এক বিবৃতিতে ভেনেজুয়েলা ও কিউবার জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

কিউবার ক্রমবর্ধমান জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্র স্টিফান দুজারিক জানান, সংস্থাটি হাভানার চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি দেশটিতে সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

তথ্যসূত্র: রয়টার্স 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...