✕

সর্বশেষ :
রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি মুন্সীগঞ্জে পিস্তলসহ গ্রেফতার ৩ ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ‘আমি এখনো ২৭ বছর, এই দেখুন চুলও পাকেনি’

শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রস্তুত প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১০, | ১৭:২৩:২৪ |
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রস্তুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। আপনারা সহযোগিতা করবেন, কোথাও যদি কোনোরকম কারচুপি হয় আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হবে। এটা একটা ক্রেডিবল ইলেকশন হবে।

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের আছে। এখানে আজকের মতবিনিময় সভায়ও এসব নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হবে। একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..