কঙ্গো থেকে সব শান্তিরক্ষী সরিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৯, | ১২:০৭:৩০ |
দীর্ঘ ২৭ বছর পর ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে নিজেদের সেনা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ সম্পদের যথাযথ ব্যবহার ও কৌশলগত পুনর্বিন্যাসের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৬ সালের মধ্যেই পুরো প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ১৯৯৭ সাল থেকে কঙ্গোতে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে দক্ষিণ আফ্রিকার সেনারা। বর্তমানে দেশটিতে তাদের প্রায় ৭০০ সদস্য মোতায়েন রয়েছে। কঙ্গোর অস্থির পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী দমনে নিয়োজিত ১১ হাজার সেনা ও পুলিশের সমন্বয়ে গঠিত এই বিশাল মিশনে দক্ষিণ আফ্রিকা অন্যতম বড় অংশীদার ছিল।

জাতিসংঘ মিশন থেকে সরে এলেও কঙ্গোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং শান্তি প্রক্রিয়ায় আন্তর্জাতিক অন্যান্য উদ্যোগের সাথে যুক্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছে জোহানেসবার্গ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কঙ্গোর পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সেখানে শান্তিরক্ষী মোতায়েন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনা চলছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...