✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৭, | ১১:৪৩:২৭ |
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৬৯ জন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজাতুল কুবরা মসজিদে শক্তিশালী এই বিস্ফোরণটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, মসজিদের মেইন গেটের সামনে গার্ডরা সন্ত্রাসীকে থামানোর চেষ্টা করলে সে প্রথমে গুলি ছোড়ে। পরে সে আরও ২০ মিটার ভেতরে ঢুকে আত্মঘাতী হামলা করে। সে সময় মুসল্লিরা নামাজের মধ্যে ছিলেন।

ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ বলেন, ‘প্রধান জরুরি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগগুলো সক্রিয় করা হয়েছে।আহতদের পিআইএমএস অ্যান্ড পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।’

প্রসঙ্গত, ২৪ কোটি ১০ লাখ জনসংখ্যার পাকিস্তানে সুন্নি অনুসারী বেশি। সেখানে শিয়া মুসলিমরা সংখ্যালঘু। এর আগেও তারা বিভিন্ন সময় সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছেন। বিশেষ করে কট্টরপন্থী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) তাদের ওপর হামলা চালিয়েছে।

এর আগে গত বছরের ১১ নভেম্বর ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছিলেন। পাকিস্তান জানিয়েছিল, একজন আফগান নাগরিক ওই হামলা চালিয়েছিল। তবে কোনো গোষ্ঠী তখন সেই হামলার দায় স্বীকার করেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..