✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৫, | ১১:৫০:৫৩ |
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে হাজার হাজার মানুষ মিছিল করেছে। প্রাণঘাতী এক মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস পূর্তিতে মঙ্গলবার মাদুরোর সমর্থকেরা রাজপথে নামে। কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

‘ভেনেজুয়েলার প্রয়োজন নিকোলাস’- এমন স্লোগানে মুখর ছিল মিছিলটি। এক মাস আগে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত করে মাদুরোকে নিউইয়র্কে মাদক মামলার বিচারের মুখোমুখি করা হয়।

এরপর থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগজ কঠিন সমীকরণের মধ্যে রয়েছেন। একদিকে ওয়াশিংটনের সমর্থন ধরে রাখা, অন্যদিকে সরকারে থাকা মাদুরোপন্থী নেতা ও সাধারণ মানুষের সমর্থন বজায় রাখা- দুই চাপই সামলাতে হচ্ছে তাকে।

এদিন মিছিলে অনেকেই অংশ নেয়। যাদের বড় একটি অংশ সরকারি কর্মচারী। তারা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের ছবি বহন করেন।

যুক্তরাষ্ট্রের ওই অভিযানে ফ্লোরেসকেও আটক করা হয়।

সরকারের ডাকে আয়োজিত এই মিছিল কয়েকশ মিটারজুড়ে মিছিলের পাশাপাশি ট্রাকে উচ্চস্বরে গান বাজানো হয়।

অনেক বিক্ষোভকারী ‘চাভিস্তা’ আন্দোলনের লাল রঙের পোশাক পরে ভেনেজুয়েলার পতাকা হাতে নিয়ে মিছিল করে। ‘চাভিস্তা’ ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ প্রবর্তিত একটি বামপন্থি পপুলিস্ট মতাদর্শভিত্তিক রাজনৈতিক আন্দোলন, এই মতাদর্শের সমর্থকরা ‘চাভিস্তা’ নামে পরিচিত, যারা শ্যাভেজ ও পরবর্তীতে নিকোলাস মাদুরোর নীতি বাস্তবায়নে সক্রিয়।

অপরদিকে মাদুরোর ক্ষমতাচ্যুতির পর ভেনেজুয়েলার বিরোধী দল নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..