✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ধোনির মেয়েকে হত্যা ও ধর্ষণের হুমকি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-১০, | ১৭:৩১:৫৯ |

ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাঁচ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেইসঙ্গে সামাজিক মাধ্যমে ধোনিকে কটাক্ষ করে দেওয়া হয়েছে গালি।

ঘটনার বিস্তারিত সম্পর্কে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এবারের আইপিএলে কলকাতার কাছে মাত্র ১০ রানে চেন্নাই সুপার কিংস হারার পর সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হন ধোনি ও কেদার যাদব। ধোনিকে বুড়ো বলে এবং কেদার যাদবকে কুকুরের সঙ্গে তুলনা করে পোস্ট দেওয়া হয়েছে।

পাশাপাশি ভারতীয় এই সাবেক অধিনায়কের পরিবারকেও কদর্য ভাষায় গালাগালি করা হয়েছে। হত্যার ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ধোনির পাঁচ বছরের কন্যা জিভাকেও।

জানা যায়, গত বুধবার কলকাতার কাছে হারের পর ধোনি এবং তার স্ত্রী সাক্ষীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন নানা কুরুচিপূর্ণ মন্তব্যে ভরে যায়। এনিয়ে দেশটির সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..