✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ট্রাম্পের সঙ্গে বিতর্কে যাওয়ার পক্ষে নন বাইডেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-০৭, | ১৫:৩২:৪৭ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমাক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় দ্বিতীয় বিতর্ককালে ডোনাল্ড ট্রাম্প অসুস্থ থাকলে তিনি এই বিতর্কের বিরোধিতা করবেন।

৭৭ বছর বয়সী বাইডেন বলেন, তিনি স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করতে চান।

সাংবাদিকদের তিনি আরও বলেন, আমি তার বিতর্কে অংশ নেয়ার মতো সক্ষম হওয়ার অপেক্ষায় রয়েছি। কিন্তু আমি আশা করছি, তা হবে স্বাস্থ্য বিধির সব নিয়ম-নীতি মেনে।

এদিকে ট্রাম্পের চিকিৎসকেরা বলেছেন, তার অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু তিনি বিপদমুক্ত নন।

তা সত্ত্বেও ট্রাম্প মঙ্গলবার টুইট করে বলেছেন, তিনি পরবর্তী বিতর্কে অংশ নেয়ার অপেক্ষায় আছেন। বাইডেন বলেন, ট্রাম্প যদি কোভিড -১৯ এ আক্রান্ত থাকেন তাহলে আমাদের বিতর্কে যাওয়া উচিত হবে না।

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে উভয় প্রার্থীর দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..