✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তাপস-আতিকুল বিশাল ব্যবধানে জয়ী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-০২, | ১০:৪৭:৪৮ |

ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে জিতেছেন আওয়ামী লীগের দুই প্রার্থী।

দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

অন্যদিকে উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের আতিকুল ইসলামও বড় ব্যবধানে জয় পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

ঢাকা দক্ষিণের বিভিন্ন কেন্দ্রের ফল সন্নিবেশিত করে শিল্পকলা একাডেমিতে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

তিনি জানান, নৌকা প্রতীকে আওয়ামীলীগের শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

ঢাকা উত্তরে বিভিন্ন কেন্দ্রের ফল সন্নিবেশিত করে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফল ঘোষণা করছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

তিনি জানান, আওয়ামী লীগের আতিকুল ইসলাম ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

দক্ষিণের ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। ভোট পড়ে ২৯ শতাংশ।

অন্যদিকে, ঢাকা উত্তরে মোট ভোটার ছিলেন ৩০ লাখ ১০ হাজার ২৭ এবং ভোট পড়েছে ২৫ দশমিক ৩০ শতাংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..