✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৯, | ১২:০২:১৭ |
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে আবারও হুঁশিয়ারি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়াশিংটনের দাবি পূরণ না হলে রদ্রিগেজকেও নিকোলা মাদুরোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেন তিনি। 

বুধবার (২৮ জানুয়ারি) মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির সামনে এমন মন্তব্য করেন রুবিও। তার বক্তব্যের একটি খসড়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ওই খসড়ায় ডেলসি রদ্রিগেজের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন হুঁশিয়ারির কথা উল্লেখ রয়েছে। সেই সঙ্গে ডেলসি রদ্রিগেজের ব্যক্তিগত স্বার্থ যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য এগিয়ে নেওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। 

তেমনটা না হলে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগে প্রস্তুত বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

চলতি মাসের শুরুতে আকস্মিক হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তা স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় ট্রাম্প প্রশাসন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..