শত ব্যস্ততার কারণে আমরা ত্বকের যত্ন নিতে ভুলে যাই। যার ফলে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিশেষ করে মুখে ব্রণ দেখা দেয়। চিকিৎসার পরও সেই সমস্যার সমাধান হয় না। কখনো কখনো ব্রণ সেরে যায়, কিন্তু দাগ থেকে যায়, যা মুখের সৌন্দর্য নষ্ট করে ফেলে এবং নিস্তেজ করে দেয়।
আর মুখভর্তি ব্রণের দাগ দূর করতে স্যালিসাইলিক অ্যাসিড কিংবা বেনজাইল পারক্সাইডযুক্ত ফেসওয়াশ ব্যবহার করা এবং নিয়মিত সানস্ক্রিন লাগানো উচিত। ঘরোয়া উপায়ের মধ্যে লেবুর রস, অ্যালোভেরা জেল বা টি-ট্রি অয়েল দাগ কমাতে সাহায্য করে। আর দাগ বেশি হলে লেজার ট্রিটমেন্ট, কেমিক্যাল পিল বা ডার্মা-রোলিংয়ের জন্য চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
চলুন জেনে নেওয়া যাক, যেভাবে মুখভর্তি ব্রণের সমস্যা থেকে মুক্তি পাবেন—
ব্রণের দাগ থেকে স্থায়ী মুক্তি পেতে চাইলে অ্যালোভেরা জেল অবশ্যই ব্যবহার করবেন। এটি আপনার ত্বকের জেল্লা ফেরাতে খুবই ভালো কাজ করবে। আর মুখে লাগালে ভালো উপকার পাবেন। সেই সঙ্গে ব্রণের দাগ থেকে মুক্তি পেতে চাইলে ক্লে মাস্ক লাগান। এটি প্রতিদিন লাগালে ময়লা পরিষ্কার হয় এবং শুষ্ক ত্বক নরম হতে সাহায্য করে।
আর ত্বকের মৃদু পরিষ্কারের মাধ্যমে ব্রণের দাগ ও গর্ত স্থায়ীভাবে দূর করা সম্ভব। এটি প্রতিদিন করা উচিত। এ ছাড়া আপনার ত্বক পরিষ্কার ও নরম রাখতে চাইলে প্রতিদিন ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। কারণ এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। আর সানস্ক্রিন ব্যবহার মুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন সানস্ক্রিন প্রয়োগের ফলে ধীরে ধীরে ত্বকে এর প্রভাব দেখা দিতে শুরু করবে।
এ জাতীয় আরো খবর..