✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রধানমন্ত্রী ও মোদির বৈঠক ডিসেম্বরে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-২৮, | ১১:৩৬:০৬ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আগামী ডিসেম্বরে বৈঠকের প্রস্তাব দিয়েছে দিল্লি। এটি বাংলাদেশ গ্রহণ করেছে। তবে মোদি ওই সময়ে বাংলাদেশ সফরে এসে বৈঠকে যোগ দেবেন বলে ঢাকার প্রত্যাশা।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার বলেন, ডিসেম্বরে ভারত দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল বৈঠক করতে চাইছে।

মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ‘জয়েন্ট কনসালটেটিভ কমিশন’ (জেসিসি) বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। মহামারী পরিস্থিতির উন্নতি না হলে ভার্চুয়ালি বৈঠকটি হতে পারে।

জেসিসির মঙ্গলবারের বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ ২৫ মিনিট ও ভারত ২৫ মিনিট সময় পাবে। এত অল্প সময়ে বিস্তারিত আলোচনা সম্ভব নয়। দিনব্যাপী আলোচনা করলে অনেক বিষয়ে অগ্রগতি সম্ভব ছিল। ফলে এ বৈঠকে খুব বেশি কিছু আশা করা ঠিক হবে না।

জেসিসি বৈঠকের মাধ্যমে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকেট প্রকাশ করা হবে। মুজিববর্ষে যৌথ কর্মসূচি নেয়ার বিষয়েও আলোচনা করবে দুই দেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..