কাবায় উদারতার জন্য পুরস্কৃত হলেন বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৩, | ১৯:১৬:৪০ |
এক ওমরাহযাত্রীকে নিজের জায়নামাজ দিয়ে নামাজ পড়তে দিয়ে পুরস্কৃত হয়েছেন বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী। তাকে পুরস্কৃত করেছে মক্কা সিটি কর্পোরেশন। সোমবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সৌদি গ্যাজেট।

ওই বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যাচ্ছে, এক ওমরাহযাত্রীকে নামাজ আদায়ের জন্য নিজের জায়নামাজ দিচ্ছেন তিনি।

মক্কা সিটি কর্পোরেশন জানিয়েছে, একজন পরিচ্ছন্নতাকর্মীর এমন মহৎ আচরণ এবং হাজিদের প্রতি তার আন্তরিক সেবার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে। তারা বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীর উদারতাকে পবিত্র শহর মক্কা এবং মসজিদুল হারামের মহান আদর্শের এক বলিষ্ঠ প্রতিফলন হিসেবে বর্ণনা করেছে।


তারা আরও বলেছে, “দয়া ও মহানুভবতার এই দৃষ্টান্তটি অত্যন্ত সহজ ও বিশুদ্ধ এক রূপ। এটি মূলত সেই সমবেদনা ও নিঃস্বার্থ সেবার বহিঃপ্রকাশ, যা এই পবিত্রতম স্থানটির প্রধান বৈশিষ্ট্য।”

পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্বশীলতা এবং আল্লাহর ঘরের মেহমানদের প্রতি তার মানবিক আচরণেরও বিশেষ প্রশংসা করেছে মক্কা সিটি কর্পোরেশন।

ভিডিওতে দেখা গেছে, ওই বাংলাদেশি অচেনা ওমরাহযাত্রীকে তার জায়নামাজটি এগিয়ে দিচ্ছেন যেন তিনি কাবার ভেতরে নামাজ আদায় করতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরাও তার প্রশংসা করেছেন।

কাবায় প্রতিদিন অনেক কর্মী যে নিরবে সেখানকার মানুষকে সেবা করে যাচ্ছেন সেটিই ফুটে উঠেছে বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীর কাজে।  

সূত্র: সৌদি গ্যাজেট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...