✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভেনেজুয়েলায় নির্বাচন কবে, জানাল যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৩, | ১৩:০৯:২৫ |
ভেনেজুয়েলায় কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন হোয়াইট হাউস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই মন্তব্য করেন।

লেভিটের এই মন্তব্য এমন সময়ে আসলো যখন ভেনেজুয়েলার বিতর্কিত বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনের কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও জানাননি ট্রাম্প।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ওপর ট্রাম্পের আস্থা আছে কি না—এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন, ভেনেজুয়েলার নেতৃত্বের বিষয়ে ট্রাম্প অত্যন্ত ‘সঠিক ও বাস্তবসম্মত মূল্যায়ন’ করেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। 

ভেনেজুয়েলা অভিযানে যুক্তরাষ্ট্রের ‘রহস্যজনক’ অস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্য
ভেনেজুয়েলা অভিযানে যুক্তরাষ্ট্রের ‘রহস্যজনক’ অস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্য

তিনি আরও উল্লেখ করেন, রদ্রিগেজ ও তার দল যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যথেষ্ট সহযোগিতামূলক’ আচরণ করছেন। এর উদাহরণ হিসেবে তিনি গত সপ্তাহে স্বাক্ষরিত জ্বালানি চুক্তির কথা উল্লেখ করেন।

লেভিট বলেন, ‘আমরা দুই দেশের মধ্যে চমৎকার পর্যায়ের সহযোগিতা লক্ষ্য করেছি এবং প্রেসিডেন্ট প্রত্যাশা করেন যে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..