ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬। বছর পেরোলেই ফিরে তাকালে দেখা যায়—ঠিক এই দিনটিতেই ঘটে গেছে বহু ঐতিহাসিক ঘটনা, জন্ম নিয়েছেন বা বিদায় নিয়েছেন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তি। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
আজকের দিনে ঘটে যাওয়া ঘটনা
১৭০৯ — প্রথম বাহাদুর শাহ হায়দ্রাবাদ দখল করেন।
১৭৬১ — পানিপথের তৃতীয় যুদ্ধ শুরু হয়।
১৮৪৮ — হাডসন বে কোম্পানি ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুইভার দ্বীপ দখল করে।
১৮৪৯ — দ্বিতীয় আংলো-শিখ যুদ্ধ শুরু।
১৮৬৪ — রাশিয়ার ইতিহাসে প্রথম প্রাদেশিক পরিষদ গঠন করা হয়।
১৮৯৭ — চারুকলাবিষয়ক পত্রিকা শিল্পতত্ত্ব ও পুষ্পাঞ্জলি প্রকাশিত হয়।
১৯১৫ — মধ্য ইতালিতে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২৯ হাজার মানুষের মৃত্যু হয়।
১৯১৫ — দক্ষিণ আফ্রিকায় জার্মানির স্কোপমুন্ড দখল।
১৯১৯ — ভারতীয়দের মধ্যে স্যার সত্যেন্দ্র প্রসাদ সিংহ প্রথম ‘লর্ড’ উপাধি পেয়ে পার্লামেন্ট মহাসভায় আসন লাভ করেন।
১৯১৯ — দক্ষিণ আফ্রিকার কিম্বার্লি খনিতে ৩৮৮ ক্যারেটের হীরকখণ্ড পাওয়া যায়।
১৯২০ — লিগ অব নেশন্স প্রতিষ্ঠিত হয়।
১৯৫৭ — ওড়িশার সম্বলপুর থেকে পনেরো কিলোমিটার দূরে হিরাকুদ বাঁধের উদ্বোধন করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
১৯৫৮ — ৪৪টি দেশের ৯ হাজার বিজ্ঞানী জাতিসংঘ মহাসচিবের কাছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানান।
১৯৬৩ — টোগোতে সামরিক অভ্যুত্থান; সার্জেন্ট জিনার্সিবি এয়াদেমার হাতে প্রেসিডেন্ট সিলভানুস অলিম্পিও নিহত হন।
১৯৬৪ — মিসরের রাজধানী কায়রোতে আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৬৭ — টোগোয় সেনাবাহিনী বিনা রক্তপাতে ক্ষমতা দখল করে।
১৯৭০ — ব্রিটেনে শিখ পুলিশ সদস্যরা হেলমেটের পরিবর্তে ঐতিহ্যবাহী পাগড়ি পরার অধিকার পান।
১৯৭২ — ঘানায় জুনিয়র কর্মকর্তাদের একটি গ্রুপ সরকার উৎখাত করে।
১৯৭২ — শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
১৯৭২ — মিয়ানমার বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
১৯৭২ — বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও কুচকাওয়াজ সংগীত নির্ধারণ করা হয়।
১৯৭৪ — যুক্তরাষ্ট্রের ডালাসে বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর চালু হয়।
১৯৮৫ — ইথিউপিয়ায় এক গিরিখাদে যাত্রীবাহী ট্রেন পড়ে ৪২৮ জনের মৃত্যু হয়।
১৯৮৮ — প্রথম তাইওয়ান নাগরিক লি তেংহুই চিনের রাষ্ট্রপতি হন।
১৯৯৩ — রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশনের স্বাক্ষরদান অধিবেশন প্যারিসে অনুষ্ঠিত হয়।
১৯৯৪ — ইতালির প্রধানমন্ত্রী কার্লোস শিয়াম্পি পদত্যাগ করেন।
২০০১ — এলসালভাদরে শক্তিশালী ভূমিকম্পে আটশর বেশি মানুষের মৃত্যু হয়।
২০১২ — কস্টা কনকর্ডিয়া নামের যাত্রীবাহী জাহাজ ইতালির উপকূলে ডুবে যায়; নিহত হন ৩২ জনের বেশি।
আজকের দিনে জন্ম
১৪৫০ — বার্থোলোমেও ডিয়াজ, পর্তুগিজ নাবিক ও আবিষ্কারক।
১৫৯৯ — এডমান্ড স্পেন্সার, ব্রিটিশ কবি।
১৮৫৯ — ভূপেন্দ্রনাথ বসু, ভারতীয় রাজনীতিবিদ ও আইনজীবী।
১৮৬৪ — ভিলহেল্ম ভিন, নোবেলজয়ী জার্মান পদার্থবিদ।
১৮৮৯ — নলিনীকান্ত গুপ্ত, স্বাধীনতা সংগ্রামী ও প্রাবন্ধিক।
১৮৯৪ — রামনাথ বিশ্বাস, বিপ্লবী ও ভ্রমণকাহিনি লেখক।
১৮৯৭ — সন্তোষকুমারী দেবী, স্বাধীনতা সংগ্রামী ও শ্রমিক নেত্রী।
১৯২৬ — শক্তি সামন্ত, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৩৮ — নবনীতা দেবসেন, কবি ও শিক্ষাবিদ।
১৯৪৫ — দিলদার, বাংলাদেশি কৌতুক অভিনেতা।
১৯৪৯ — রাকেশ শর্মা, ভারতের প্রথম মহাকাশচারী।
১৯৫৩ — আবুল আহসান চৌধুরী, শিক্ষাবিদ ও গবেষক।
১৯৫৭ — রেজওয়ানা চৌধুরী বন্যা, কণ্ঠশিল্পী।
১৯৮৩ — ইমরান খান, ভারতীয় অভিনেতা।
আজকের দিনে মৃত্যু
১৬৯১ — জর্জ ফক্স, ইউরোপে সুহৃদ সমিতির প্রতিষ্ঠাতা।
১৮৭৪ — লুই পিয়ের বালতার্দে, ফরাসি স্থপতি ও প্রকৌশলী।
১৮৯৫ — প্রতাপচন্দ্র রায়, সাহিত্যসেবী ও অনুবাদক।
১৯০৭ — কৃষ্ণচন্দ্র মজুমদার, কবি ও সাংবাদিক।
১৯৩৫ — স্যার আবদুল্লাহ সোহরাওয়ার্দী, রাজনীতিবিদ ও গ্রন্থকার।
১৯৪১ — জেমস জয়েস, আইরিশ সাহিত্যিক।
১৯৫৯ — হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ‘বঙ্গীয় শব্দকোষ’-এর সংকলক।
১৯৬২ — অজয় কুমার ঘোষ, কমিউনিস্ট লেখক ও বুদ্ধিজীবী।
১৯৬৩ — নিখিলরঞ্জন সেন, ফলিত গণিতের জনক।
১৯৯৭ — ব্রজেন্দ্র চন্দ্র দেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
১৯৯৮ — বেদারউদ্দিন আহমদ, নজরুলগীতি শিল্পী।
২০১৮ — সরস্বতী রাজামণি, আইএনএ সৈনিক।
২০২২ — মধুমঙ্গল মালাকার, প্রখ্যাত শোলা শিল্পী।
২০২৪ — প্রভা আত্রে, কিরানা ঘরনার খেয়াল শিল্পী।
এ জাতীয় আরো খবর..