✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন ‘রক’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-০৩, | ১৫:১৩:১৮ |

দ্য রক খ্যাত সাবেক রেসলার ও হলিউড অভিনেতা ডোয়াইন জনসন স্বপরিবারে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। একটি ইন্সটাগ্রাম ভিডিওতে ডোয়াইন জনসন নিজেই এমনটি জানান।

জানা গেছে, প্রায় আড়াই সপ্তাহ আগে ৪৮ বছর বয়সী অভিনেতা ডোয়াইন জনসন তার স্ত্রী লরেন এবং কন্যা জেসমিন ও টিয়ানার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা ডোয়াইন জনসন জানিয়েছেন যে এখন তারা সুস্থ আছেন এবং তাদের আর করোনা নেই।

ইন্সটাগ্রামে ডোয়াইন জনসন বলেন. আমি আপনাদের বলতে পারি যে পরিবার হিসাবে এটি সহ্য করা আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং কঠিন বিষয় ছিলো। খুব বাজেভাবে আহত হওয়ার চেয়েও কঠিন হলো করোনায় পজিটিভ হওয়া।

ফোর্বসের বার্ষিক সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন ডোয়াইন জনসন। ২০১৯ সালের ১ জুন থেকে ২০২০ সালের ১ জুন পর্যন্ত আয়ের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে ফোর্বস।

সাবেক রেসলার ডোয়াইন জনসন গত এক বছরে ৮৭.৫ মিলিয়ন ডলার আয় করেছেন। এর মধ্যে নেটফ্লিক্সে নিজের পরবর্তী মুভি ‘রেড নোটিশ’র জন্য পেয়েছেন ২৩.৫ মিলিয়ন ডলার। এছাড়া নিজের প্রোডাকশন কোম্পানি এবং আন্ডার আর্মারের সঙ্গে চুক্তি থেকে এই অর্থ আয় করেছেন জনসন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..