✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রথমবারের মতো ইরাক সফরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-০৩, | ১৪:১০:১৬ |

প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে ইরাকের বাগদাদে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

দীর্ঘদিনের সংঘাতে বিপর্যস্ত দেশটির সার্বভৌমত্ব পুনরুদ্ধারে তিনি সহায়তা করবেন বলে আশা করা হচ্ছে।

মুস্তাফা আল কাদহিমি সরকার গঠনের পর ইরাকে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের প্রথম সফরও এটি।

তিনি দেশটির সাবেক গোয়েন্দা প্রধান ছিলেন। মে মাসে সরকার গঠন করেন মুস্তাফা। দায়িত্ব নেন প্রধানমন্ত্রীর। এএফপি।

ইরাকের প্রধানমন্ত্রী আল কাদহিমি এবং প্রেসিডেন্ট বারহাম কাসেমির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ম্যাক্রোঁর। বুধবার একদিনের সফরে বাগদাদে পৌঁছান তিনি।

এমন সময় ফরাসি প্রেসিডেন্ট ইরাক সফর করেছেন যখন যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে।

করোনা মহামারী সেই পরিস্থিতিকে আরো দুর্বিষহ করে তুলছে। ইরাকের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ম্যাক্রোঁর সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..