✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ক্যানসারের নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করলেন গবেষকরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৭, | ১৮:২৪:৩৪ |
অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি নতুন ক্যানসার চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা উন্নত প্রযুক্তি ব্যবহার করে ক্যানসার কোষকে লক্ষ্য করে এবং স্বাভাবিক কোষকে কোনো ক্ষতি না করে ধ্বংস করতে সক্ষম।

গবেষকরা বলছেন, ‘ন্যানো ডট’ নামে সুক্ষ্ম ধাতব কণাগুলো মানুষের দেহে ক্যান্সার কোষ সনাক্ত ও ধ্বংস করতে পারে। এই পদ্ধতি লক্ষ্যভিত্তিক ক্যান্সার থেরাপিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। 

আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের ডা. বাওওয়ে ঝেং বলেন, ক্যান্সার কোষ স্বাভাবিক কোষের তুলনায় বেশি চাপের মধ্যে থাকে। এই ধাতব কণাগুলো সেই চাপ আরও বাড়িয়ে দেয়, যার ফলে ক্যান্সার কোষ নিজেই ধ্বংসের প্রক্রিয়া শুরু করে।   

গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এটি শুধুমাত্র ল্যাব-এ গৃহীত কোষের ওপর পরীক্ষা করা হয়েছে; এখনো প্রাণী বা মানুষের ওপর পরীক্ষার ধাপ শুরু হয়নি। তবুও, ফলাফলগুলো ক্যানসার কোষের নির্দিষ্ট দুর্বলতা লক্ষ্য করে একটি কার্যকর চিকিৎসা কৌশল হতে পারে বলে আশাব্যঞ্জক।

সূত্র: সামা টিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..